1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
ঢাকামুখী এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল তরুণের - dailydeshdiganto.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

ঢাকামুখী এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল তরুণের

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৮২ Time View

 

 

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক 

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এক তরুণ নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুই যুবক দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ওমপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে সজোরে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।নিহত সাবেদ (১৯) নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা ও তার পিতার নাম মতিন। দুর্ঘটনায় আহত মো. সামির (২৪), পিতা দাদন আকন্দ, তাকেও গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com