1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২ - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭০২ Time View

 

লৌহজং প্রতিনিধি:

লৌহজং উপজেলায় কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৩টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে দুই ব্যক্তি সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন।খবর পেয়ে লৌহজং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন— সাগর (৩০), পিতা ফরহাদ, গ্রাম গোয়ালীমান্দ্রা, থানা লৌহজং, জেলা মুন্সীগঞ্জ এবং ছানারুল (৩০), পিতা শহিদুল, একই গ্রামের বাসিন্দা।স্থানীয়দের দাবি, নিহতরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে একই এলাকার একটি মুরগির খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনাতেও তাদের সন্দেহ করা হয়। বুধবার ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরির চেষ্টা করলে সন্দেহের ভিত্তিতে এলাকাবাসী তাদের আটক করে বলে জানা গেছে।এ বিষয়ে থানা সূত্র জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।ঘটনার পর থেকে গোয়ালীমান্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com