1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে গণপিটুনি: নিহত ২, মামলা দায়ের, গ্রেপ্তার ৫ - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে গণপিটুনি: নিহত ২, মামলা দায়ের, গ্রেপ্তার ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬০৫ Time View

 

লৌহজং প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত ৩টা থেকে ৬টার মধ্যে দুই ব্যক্তি কমিউনিটি ক্লিনিক থেকে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন— সাগর (৩০), পিতা ফরহাদ এবং ছানারুল (৩০), পিতা শহিদুল; উভয়ের বাড়ি গোয়ালীমান্দ্রা গ্রামে।এ ঘটনায় নিহত ছানারুলের মা রোকসানা বেগম বাদী হয়ে লৌহজং থানা-য় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৯ জনকে এজাহারনামীয় এবং ১৫–২০ জন অজ্ঞাতনামাসহ মোট ২৯ জনকে আসামি করা হয়েছে।মামলার পর অভিযান চালিয়ে ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬) নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com