1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পদ্মায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান: লৌহজংয়ে ধ্বংস ১ লক্ষ মিটার জাল - dailydeshdiganto.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

পদ্মায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান: লৌহজংয়ে ধ্বংস ১ লক্ষ মিটার জাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৪৬ Time View

লৌহজং প্রতিনিধি –

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড। অভিযানে প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশের ঘোরদৌড় বাজার এলাকা থেকে ডহরী হয়ে মাওয়া পুরাতন ঘাট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদীতে ব্যবহার করা অবৈধ কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।তবে অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে আহরিত কোনো মাছ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কোস্ট গার্ডের সদস্যরা।মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নদীর মাছের প্রজনন রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com