1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে জাটকা সংরক্ষণে জেলেদের সহায়তা: ১০০৯ পরিবার পেল ৮০.৭২ মেট্রিক টন চাল - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে জাটকা সংরক্ষণে জেলেদের সহায়তা: ১০০৯ পরিবার পেল ৮০.৭২ মেট্রিক টন চাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৩৪ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাটকা সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১০০৯টি জেলে পরিবারের মধ্যে মোট ৮০.৭২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।উপজেলার বেজগাঁও, গাওদিয়া, কলমা, লৌহজং-তেউটিয়া, কনকসার, হলদিয়া, মেদিনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি জেলে পরিবারকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।চাল বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কিছু ক্ষেত্রে সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টার মধ্যেই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে জেলে পরিবারকে সহায়তা দিতে নেওয়া হয়েছে। এটি জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য প্রথম কিস্তির চাল বিতরণ।উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় দ্বিতীয় কিস্তির চাল আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিতরণ করা হবে। উল্লেখ্য, দেশের ইলিশ সম্পদ রক্ষায় চলমান জাটকা সংরক্ষণ অভিযান ৩০ জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com