1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, ৩৯৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার - dailydeshdiganto
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই ইলিশ রক্ষায় লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন লৌহজংয়ে পারিবারিক বিরোধে আত্মহত্যার চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যুবক উদ্ধার

লৌহজংয়ে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, ৩৯৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৭০ Time View

লৌহজং প্রতিনিধি:

লৌহজং উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লৌহজং থানার চন্দ্রের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।গ্রেফতারকৃতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার পূর্ব হাউসদি গ্রামের মৃত কুদ্দুস সিকদারের ছেলে মো. জুয়েল সিকদার (৩০) এবং শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের আব্দুস সালাম বাঘার ছেলে নুরুল ইসলাম বাঘা ওরফে দ্বীন ইসলাম (২৩)।র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com