1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা: জনরোষের মুখে অভিযুক্ত পুলিশে সোপর্দ - dailydeshdiganto.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লৌহজংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা: জনরোষের মুখে অভিযুক্ত পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৭৬ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত আনোয়ার হোসেন দপ্তরীকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দক্ষিণ চারিগাঁও এলাকায় আনোয়ার হোসেন দপ্তরী ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে লৌহজং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে। বর্তমানে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।তার বিরুদ্ধে  যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com