
লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লৌহজং থানাধীন কনকসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল (সংযুক্ত ১৯ বীর) এবং লৌহজং থানার এসআই (নিঃ) পান্নু শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
অভিযান চলাকালে কনকসার এলাকার দিপালী বেগম (৩২), স্বামী উজ্জল-এর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ১৫০ পুরিয়া কাগজে মোড়ানো প্রায় ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply