1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে র‌্যাবের অভিযানে ৭৬ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার - dailydeshdiganto.com
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লৌহজংয়ে র‌্যাবের অভিযানে ৭৬ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৮৮ Time View

 

লৌহজং প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা ফেনসিডিলের বাজারমূল্য প্রায় তিন লাখ চার হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি-মেদিনীমণ্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাজমা (৬০) নামে এক নারীকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।আটক নাজমা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার জয়নগর এলাকার মৃত শওকত আলীর মেয়ে। অভিযানকালে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ এক হাজার ৭০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, আটক নাজমা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com