1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ একজন আটক - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

লৌহজংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ একজন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৯ Time View

লৌহজং প্রতিনিধি—

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে লৌহজং আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৮১ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, নগদ ৮১০ টাকা এবং একটি চায়নিজ কুড়াল, তিনটি চা-পাতি, একটি বড় ছোড়া, একটি দা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. সুমন হোসেন (পিতা— মো. রিয়াজ উদ্দিন)। তার বাড়ি লৌহজং উপজেলার পাইকারা গ্রামে, পোস্ট অফিস জাউটিয়া, থানা লৌহজং।

লৌহজং আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এদিকে মাদক ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com