1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
ঈদযাত্রায় পদ্মা সেতু অঞ্চলে কড়া তদারকি, ভোগান্তি এড়াতে প্রস্তুত প্রশাসন - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

ঈদযাত্রায় পদ্মা সেতু অঞ্চলে কড়া তদারকি, ভোগান্তি এড়াতে প্রস্তুত প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯১৩ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে তিনি বলেন, ঈদযাত্রায় কোনো ধরনের যানজট বা ভোগান্তি যেন না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি জানান, যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কোথাও কোনো অনিয়ম বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদের আগে ঘরমুখো যাত্রীদের পাশাপাশি ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রাও নির্বিঘ্ন রাখতে মাঠে সার্বক্ষণিক তৎপরতা বজায় থাকবে।পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়, পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া-সহ অন্যান্য কর্মকর্তারা।এদিকে ঈদের ছুটির তৃতীয় দিনেও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঘরমুখো মানুষের চাপ অব্যাহত রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার যাত্রীরা এ পথে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পদ্মা সেতু এলাকাতেও বাড়ানো হয়েছে জনবল, যাতে অতিরিক্ত চাপ সামাল দেওয়া সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com