1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
মাওয়া পদ্মায় ট্র্যাজেডি: নিখোঁজের প্রায় ৪৫ ঘণ্টা পর ভেসে উঠল স্কুলছাত্র আরাফাতের মরদেহ - dailydeshdiganto.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

মাওয়া পদ্মায় ট্র্যাজেডি: নিখোঁজের প্রায় ৪৫ ঘণ্টা পর ভেসে উঠল স্কুলছাত্র আরাফাতের মরদেহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৬০ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ )প্রতিনিধি –

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাত (১৭)-এর মরদেহ প্রায় ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর হঠাৎ স্রোতে তলিয়ে যায় আরাফাত। সঙ্গে থাকা চারজনের মধ্যে তিনজন তীরে উঠতে পারলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের পরপরই ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন অনুসন্ধানের পর মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় জেলেরা পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দীর্ঘ অনুসন্ধানের পর মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে নদীতে নামার সময় আরও সতর্ক থাকার তাগিদ লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com