1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৬ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা-এ বেদে সম্প্রদায়ের সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজে ইতিবাচক অবদান ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাদের সম্মানিত করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—মুফতি শফিকুল ইসলাম সাকিব, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষা সচিব, জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী, যাত্রাবাড়ী; হাফেজ মো. শাহজালাল আমিন, সহকারী শিক্ষক, টঙ্গীবাড়ি মাদ্রাসা; মাওলানা মো. সেলিম মাহমুদ, সিএইচসিপি, ফুলকুচি কমিউনিটি ক্লিনিক; এবং আবাবিল, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেদে সম্প্রদায় দীর্ঘদিন প্রান্তিক অবস্থায় থাকলেও বর্তমানে তাদের অনেকেই শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছেন। এসব কৃতী ব্যক্তিদের স্বীকৃতি প্রদান নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এ সময় সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম এবং সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com