
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মে. আনোয়ার হোসেন, লৌহজং থানা অফিসার ইনচার্জ মো. বোরহানুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল ইসলাম।
রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেতা ওমর ফারুক, মো. বাদল হাওলাদার এবং উপজেলা মহিলা বিএনপি নেত্রী রোকেয়া বেগম।
আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উপস্থিত ছিলেন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও আনসারের কর্মকর্তারা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম; লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব; লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সাবেক সভাপতি মিজানুর রহমান; সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, সাংবাদিক মো. সুবিন ও সাংবাদিক শামীম মিরাজ।
এছাড়াও লৌহজং উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply