
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুই ঘটনায় দুই কিশোর আহত হয়েছেন। এর মধ্যে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা এবং অপরটি মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা।
শনিবার (৩০ মে) রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ওমপাড়া এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও ফুটওভার ব্রিজের সামনে একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই কিশোর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার জারিফ (১৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সাদ হাসান (১৭)। তাদের মধ্যে একজন মোটরসাইকেলের চালক এবং অপরজন পেছনের আরোহী ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুই ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Leave a Reply