1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে সমন্বিত মাদকবিরোধী অভিযানে আটক ৬, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন - dailydeshdiganto
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে সমন্বিত মাদকবিরোধী অভিযানে আটক ৬, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন মাওয়া টোল প্লাজা এলাকায় অভিযানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ বাগদা রেণু জব্দ ঈদের আনন্দে মুখর শিমুলিয়া ঘাট, পদ্মার বুকে পর্যটকদের মিলনমেলা চলন্ত গাড়িতে আগুন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর আহত ঝড়ে উড়ে যায় রেস্তোরাঁর চালা, কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের,পরিদর্শনে এমপি ও প্রশাসন লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্ব বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার লৌহজংয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, রঙিন র‍্যালিতে উৎসবমুখর পরিবেশ লৌহজংয়ে দৃষ্টিনন্দন মানচিত্র স্থাপনায় প্রশংসায় ভাসছেন ইউএনও ফারজানা ববি মিতু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় লৌহজংয়ে যুবক গ্রেফতার

লৌহজংয়ে সমন্বিত মাদকবিরোধী অভিযানে আটক ৬, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭৯ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।জেলা প্রশাসক মুন্সীগঞ্জের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশগ্রহণ করে।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক মোঃ লুৎফর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস উপস্থিত ছিলেন।অভিযানকালে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয় এবং একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়। আটককৃতদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধে দুটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com