1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
মাওয়া টোল প্লাজা এলাকায় অভিযানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ বাগদা রেণু জব্দ - dailydeshdiganto
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে সমন্বিত মাদকবিরোধী অভিযানে আটক ৬, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন মাওয়া টোল প্লাজা এলাকায় অভিযানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ বাগদা রেণু জব্দ ঈদের আনন্দে মুখর শিমুলিয়া ঘাট, পদ্মার বুকে পর্যটকদের মিলনমেলা চলন্ত গাড়িতে আগুন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর আহত ঝড়ে উড়ে যায় রেস্তোরাঁর চালা, কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের,পরিদর্শনে এমপি ও প্রশাসন লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্ব বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার লৌহজংয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, রঙিন র‍্যালিতে উৎসবমুখর পরিবেশ লৌহজংয়ে দৃষ্টিনন্দন মানচিত্র স্থাপনায় প্রশংসায় ভাসছেন ইউএনও ফারজানা ববি মিতু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় লৌহজংয়ে যুবক গ্রেফতার

মাওয়া টোল প্লাজা এলাকায় অভিযানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ বাগদা রেণু জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৮ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ পিস অবৈধ বাগদা রেণু জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্ট গার্ড।বুধবার (৩ জুন ২০২৬) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি সন্দেহভাজন ট্রাক (ঢাকা মেট্রো-ড ১২-৫৫০৩) তল্লাশি করে আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের প্রায় ২২ লাখ পিস অবৈধ বাগদা রেণু জব্দ করা হয়।পরে জব্দকৃত বাগদা রেণু পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। ট্রাকটিতে থাকা অন্যান্য বৈধ মালামাল বিবেচনায় এবং ট্রাকচালকের কাছ থেকে মুচলেকা গ্রহণের পর ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মো. রেজাউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, লৌহজং, মুন্সীগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com