1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
তরুণ মেধার জয়গান: লৌহজংয়ে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী - dailydeshdiganto.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার লৌহজংয়ে ইলিশ পরিবহনের দুই বাসের সংঘর্ষ: হেল্পার নিহত, আহত অন্তত ৪; চালক গ্রেফতার

তরুণ মেধার জয়গান: লৌহজংয়ে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৪৪ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুন) লৌহজং উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মাহবুবা নাসরিন কেয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা আক্তার, লৌহজং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহিদুর রহমান শিকদার, হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল, লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব ,সাংগঠনিক-সম্পাদক শেখ মোঃ লিখনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।প্রদর্শনীতে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে কাজির পাগলা অভয় তালুকদার উচ্চ বিদ্যালয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।প্রদর্শনীতে বিচারকের দায়িত্ব পালন করেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া সারমিন।প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক নানা উদ্যোগ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ববি মিতু বলেন, “দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।”তিনি আরও বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা জরুরি।”অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প পরিদর্শন শেষে অতিথিরা তাদের উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন Educational Excellence Support Scheme (EESS)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com