
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিশুদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ, শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।সভায় উপজেলার বিভিন্ন এলাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ, ঝুঁকিপূর্ণ শিশুদের পুনর্বাসন, শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে শিশুদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ববি মিতু বলেন, “শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন অবহেলা, নির্যাতন বা সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভা শেষে শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply