1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে নতুন পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-খাকি রঙের সমন্বয় - dailydeshdiganto.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে নতুন পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-খাকি রঙের সমন্বয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ পুলিশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরবেন। অন্যদিকে, মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট, তবে তাদের প্যান্টও হবে খাকি রঙের।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত, দেশের আবহাওয়া এবং দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় রেখে নতুন ইউনিফর্মের নকশা ও রঙ নির্ধারণ করা হয়েছে। পোশাককে আরও আরামদায়ক, ব্যবহারবান্ধব এবং দীর্ঘস্থায়ী করার লক্ষ্যেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে চালু হওয়া লৌহবর্ণ (Iron Grey) ইউনিফর্ম নিয়ে বাহিনীর বিভিন্ন পর্যায়ে অসন্তোষের সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে ইউনিফর্ম পুনর্মূল্যায়ন করে নতুন রঙ ও নকশার প্রস্তাব অনুমোদন করা হয়।নতুন ইউনিফর্ম বাস্তবায়নের জন্য সংশোধিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন ইউনিটে নতুন পোশাক সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com