1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পদ্মায় পৃথক অভিযানে ১৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দেশীয় মাছ সংরক্ষণে কঠোর মৎস্য বিভাগ - dailydeshdiganto.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

পদ্মায় পৃথক অভিযানে ১৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দেশীয় মাছ সংরক্ষণে কঠোর মৎস্য বিভাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৮২ Time View

লৌহজং প্রতিনিধি :

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে পৃথক অভিযানে মোট ১৭৭টি মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ।শনিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীর লৌহজং অংশে ঘৌড়দর বাজার থেকে মেদিনীমণ্ডল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৭টি মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোতে কোনো মাছ পাওয়া যায়নি।একই সময়ে কন্টিনজেন্ট কমান্ডার মো. মাজহার ইসলামের নেতৃত্বে পদ্মা স্টেশনের একটি দল পদ্মা সেতুর পূর্ব ও পশ্চিম অংশে পৃথক অভিযান পরিচালনা করে আরও ১২০টি মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করে।মৎস্য বিভাগ জানায়, দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com