1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
বেজগাঁও ইউনিয়নে সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম - dailydeshdiganto.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

বেজগাঁও ইউনিয়নে সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬৮ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন পরিষদে সরকারি বিভিন্ন বরাদ্দ সুষম ও স্বচ্ছভাবে বণ্টনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিক, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় লৌহজং উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউনিয়নের সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বরাদ্দ দীর্ঘদিন ধরে সব এলাকায় সমানভাবে বণ্টন করা হয়নি। এতে অনেক প্রকৃত সুবিধাভোগী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।মানববন্ধন চলাকালে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের প্রতিনিধি হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. শুভ আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের জন্য ১৫ দিনের সময় চান। তার আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বেজগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য এবং বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ তাহের মৃধা ও ইঞ্জিনিয়ার মো. মাহাবুব হোসেন সরকারি বিভিন্ন বরাদ্দ নিজেদের ইচ্ছামতো ব্যয় করছেন। তারা দাবি করেন, সরকারি বরাদ্দ কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়; বরং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও সকল মানুষের কল্যাণ নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তা বণ্টন করা উচিত।বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সরকারি সব ধরনের বরাদ্দ সুষমভাবে বণ্টনের দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ মো. মোয়াজ্জেম হোসেন মাঝি, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মো. সাওখয়াত হোসেন রিংকু মাস্টার, বেজগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মানিক চোকদার, ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মো. ইসমাইল হোসেন মোল্লা, বিএনপি নেতা মো. রাজ্জাক শেখ, লৌহজং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আকাশ আহমেদ বিদ্যুৎ, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন শিকদার, সাধারণ সম্পাদক মো. কাদির শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আসলাম খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘোষণা দেন, আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে পুনরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com