1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র - dailydeshdiganto.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৮৫ Time View

দৈনিক দেশ দিগন্ত ডেস্কঃ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার এবং বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।বিএফএসএ জানায়, পরীক্ষায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়ায় ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড-এর ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেড-এর ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেড-এর ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উল্লিখিত পণ্যগুলোর বিপণন বন্ধ করে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া ভোক্তাদের এসব নির্দিষ্ট খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খাদ্যে অনুমোদিত মাত্রার অতিরিক্ত প্রিজারভেটিভ দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বাজারে বিক্রি হওয়া সব ধরনের বেকারি ও প্রক্রিয়াজাত খাদ্যের নিয়মিত ল্যাব পরীক্ষা, কঠোর তদারকি এবং অনিয়মকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তাদেরও খাদ্যপণ্য কেনার আগে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিএফএসএ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com