1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পদ্মা নদীতে টানা ২২ দিনের অভিযান: লৌহজংয়ে কারেন্ট জালের আগুনে অভিযান সফল - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

পদ্মা নদীতে টানা ২২ দিনের অভিযান: লৌহজংয়ে কারেন্ট জালের আগুনে অভিযান সফল

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৫ এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীর অংশে টানা ২২ দিনব্যাপী মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিস। এ কার্যক্রমে সহায়তা করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

অভিযান চলাকালীন সময়ে মোট ১২টি মোবাইল কোর্ট ও ২৭টি পৃথক অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৩৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় এবং ৪১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নেছার উদ্দীন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ পারভেজ।

এছাড়া অভিযানের সময় আনুমানিক ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৬ লক্ষ টাকা। আটক জাল থেকে প্রাপ্ত আনুমানিক ৫৭৪ কেজি ইলিশ মাদ্রাসা ও স্থানীয় দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

পুরো অভিযানে নদী ও বাজার তদারকিও ছিল জোরদার। এ সময়ে মাছঘাট পরিদর্শন করা হয় ৩৯ বার, আড়ৎ ৩৫ বার এবং উপজেলার ১৬টি বাজারে ১৩৮ বার নজরদারি অভিযান পরিচালিত হয়।

মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জের এই সার্বিক উদ্যোগে নদী ও মাছ রক্ষায় সচেতনতা সৃষ্টি হয়েছে সাধারণ জেলে ও ব্যবসায়ীদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com