1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
মাদকবিরোধী তৎপরতায় র‌্যাব-১০, মুন্সীগঞ্জে বিয়ার ও দেশি মদ জব্দ - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

মাদকবিরোধী তৎপরতায় র‌্যাব-১০, মুন্সীগঞ্জে বিয়ার ও দেশি মদ জব্দ

মোঃ স্বপন বেপারী
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৪৭ Time View

লৌহজং(মুন্সীগঞ্জ),প্রতিনিধি-

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর অভিযানে বিয়ার, দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গতকাল (৫ নভেম্বর) বুধবার রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ বোতল বিয়ার, ৪ বোতল দেশি মদ এবং ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৫১ হাজার টাকা।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ মৃদুল (২৩), পিতা রেজাউল হোসেন কবিরাজ, সাং খরিয়া, থানা পদ্মা সেতু উত্তর, জেলা মুন্সীগঞ্জ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার লক্ষ্যে উদ্ধারকৃত মাদক পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১০ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।

সংস্থাটি আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com