1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
মুন্সীগঞ্জের লৌহজং পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

মুন্সীগঞ্জের লৌহজং পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) লৌহজং থানাধীন সাতঘরিয়া গ্রামের মোল্লাবাড়ির সামনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার-এর কঠোর নির্দেশনার আলোকে লৌহজং থানার এসআই (নিঃ) কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। অভিযানে মো. ইসলাম শেখ (২৪) ও মো. সেলিম তালুকদার (২৬) নামের দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতার ইসলাম শেখ মৃত আবুল শেখের ছেলে এবং সেলিম তালুকদার খোকন তালুকদারের ছেলে। তারা উভয়েই শ্রীনগর থানার সিংপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের চলমান কার্যক্রমে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com