1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম খান - dailydeshdiganto
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ মেধার জয়গান: লৌহজংয়ে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী গ্রামীণ ন্যায়বিচার নিশ্চিত করতে লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা লৌহজংয়ে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ অর্জন করল হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় স্ত্রী বাপের বাড়ি যাওয়ার চার দিন পর ঘরে মিলল প্রবাসী স্বামীর গলিত ঝুলন্ত লাশ বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম খান লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে জনসচেতনতামূলক র‍্যালি লৌহজংয়ে সমন্বিত মাদকবিরোধী অভিযানে আটক ৬, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন মাওয়া টোল প্লাজা এলাকায় অভিযানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ বাগদা রেণু জব্দ ঈদের আনন্দে মুখর শিমুলিয়া ঘাট, পদ্মার বুকে পর্যটকদের মিলনমেলা চলন্ত গাড়িতে আগুন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর আহত

বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬৬ Time View

 

তাজুল ইসলাম রাকিব,

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফুল ইসলাম খান (রাসেল)।গত ২ জুন ২০২৬ তারিখে জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, এডহক কমিটিটি পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য কার্যকর থাকবে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম খান (রাসেল), সাধারণ শিক্ষক সদস্য (প্রতিনিধি) হিসেবে মো. আব্দুল করিম দুলাল এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ এনামুল হক মনোনীত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়েছে।স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, সভাপতি আরিফুল ইসলাম খানের নেতৃত্বে নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং একটি কার্যকর ও নিয়মতান্ত্রিক ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com