1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
গ্রামীণ ন্যায়বিচার নিশ্চিত করতে লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা - dailydeshdiganto.com
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক দমনে কঠোর অবস্থানের ঘোষণা মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

গ্রামীণ ন্যায়বিচার নিশ্চিত করতে লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৪ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।গ্রাম আদালত, লৌহজং উপজেলা শাখার সমন্বয়কারী শিলা আক্তারের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসনউদ্দৌলা, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে প্রচলিত আদালতের ওপর চাপ কমবে এবং গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা আরও সহজ হবে।বক্তারা আরও বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও বেশি অবহিত করতে হবে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং জনসচেতনতা সম্প্রসারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com