
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে স্বীকৃতি ও সম্মাননা প্রদান উপলক্ষে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক মূল্যায়ন ও যাচাই-বাছাই শেষে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে এ সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ জুন) সকালে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানউদ্দৌলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অতিথি ও শিক্ষার্থীরা।
পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ প্রদান করা হয়। বিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply