1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে কৃষির আধুনিকীকরণ ও পুষ্টি নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত - dailydeshdiganto.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার লৌহজংয়ে ইলিশ পরিবহনের দুই বাসের সংঘর্ষ: হেল্পার নিহত, আহত অন্তত ৪; চালক গ্রেফতার

লৌহজংয়ে কৃষির আধুনিকীকরণ ও পুষ্টি নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৬ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. মো. আনোয়ারুল ইসলাম।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া শারমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান-উদ-দৌলা।এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাদের, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি উদ্যোক্তা কৃষক ইয়ামিন, মো. ওবায়দুর রহমান হিমু এবং কৃষাণী লিজা আক্তার।বক্তারা জানান, ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকীকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরি করা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে কংগ্রেসে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা এ উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com