1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - dailydeshdiganto.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৮০ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় থানা পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লৌহজং থানার গোয়ালীমান্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. হাজী আলী (২৬)। তিনি মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানার খড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মোস্তাকিম মাল।মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই (নিঃ) লোকমান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় হাজী আলীর কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com