1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার - dailydeshdiganto.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৭৬ Time View

দৈনিক দেশ দিগন্ত ডেস্কঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড পিতলের কার্তুজ (গুলি)সহ মো. তুষার শেখ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে শ্রীনগর থানার দেলভোগ দয়হাটা এলাকায় এসআই মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তুষার শেখের ভাড়াকৃত বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিল জাতীয় মাদক) ও ৩২ রাউন্ড পিতলের কার্তুজ উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত তুষার শেখ দেলভোগ দয়হাটা এলাকার মৃত শেখ করিমের ছেলে।পুলিশ জানায়, এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com