1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট - dailydeshdiganto.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার লৌহজংয়ে ইলিশ পরিবহনের দুই বাসের সংঘর্ষ: হেল্পার নিহত, আহত অন্তত ৪; চালক গ্রেফতার

লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২১ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। মাঠে খেলোয়াড়দের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।আজকের সূচি অনুযায়ী প্রথম ম্যাচে কলমা বনাম খিদিরপাড়া মুখোমুখি হয়েছে। দ্বিতীয় ম্যাচে মেদিনীমন্ডল বনাম লৌহজং-তেউটিয়া, তৃতীয় ম্যাচে বেজগাঁও বনাম হলদিয়া এবং চতুর্থ ম্যাচে বৌলতলী বনাম গাঁওদিয়া মুখোমুখি হবে।প্রথম রাউন্ডের চার ম্যাচের বিজয়ী দল আগামী ১৪ আগস্ট সেমিফাইনালে মুখোমুখি হবে। সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনালে প্রথম ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে তৃতীয় ম্যাচের বিজয়ী দল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও চতুর্থ ম্যাচের বিজয়ী দল।আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সেখানে সেমিফাইনালের দুই বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবদুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।এ সময় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। তাদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com