1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
শ্রীনগরে প্রতিবেশীর লাঠির আঘাতে যুবক মৃত্যুর সঙ্গে লড়াই করছেন - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

শ্রীনগরে প্রতিবেশীর লাঠির আঘাতে যুবক মৃত্যুর সঙ্গে লড়াই করছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৬১ Time View

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবেশীর লাঠির আঘাতে গুরুতর আহত এক যুবক মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আহত যুবকের নাম নাইম শেখ (২৫)। তিনি উপজেলার উত্তর কামারগাঁও গ্রামের মো. রতন শেখের পুত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে দশটায় উত্তর কামারগাঁও এলাকায়।

ঘটনার বিষয়ে জানা যায়, প্রতিবেশী হারুন শেখ (৬০) ও তার পরিবারের সঙ্গে নাইম শেখের মামা মোঃ লিটন শেখ (৩৯) এর বসত ঘরের জায়গা নিয়ে বিরোধ ছিল। প্রবাস থেকে ফেরার পর পায়ের হাড় ভাঙা অবস্থায় লিটন শেখ ঘরের সামনে পাঁকা সিড়ি তৈরির চেষ্টা করলে হারুন শেখসহ অন্যান্যরা বাধা দেন। এ সময় তর্কবিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।

তখন স্থানীয়দের শান্তg করার চেষ্টা করতে গিয়ে নাইম শেখ ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তার অনুরোধ অগ্রাহ্য করে বিবাদীরা তাকে এলোপাথাড়ি কিলঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে হারুন শেখ তার হাতে থাকা কাঠের ডাসা দিয়ে নাইমের মাথায় আঘাত করলে তার মাথার তালুতে গুরুতর রক্তাক্ত ফাটা জখম হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে আহত নাইমকে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য পপুলার হাসপাতাল, ধানমন্ডি-এ স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, নাইমের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

এ ঘটনায় হারুন শেখসহ ৬ জনকে বিবাদী করে নাইমের মামা আব্দুল কাদির শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছেন হারুন শেখের পরিবারের সদস্যরা— নাঈম শেখ, নাহিদ শেখ, নাসিমা বেগম, হামিদা আক্তার ও মৌসুমী আক্তার।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com