1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে জনসচেতনতামূলক র‍্যালি - dailydeshdiganto
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে নারী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ তরুণ মেধার জয়গান: লৌহজংয়ে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী গ্রামীণ ন্যায়বিচার নিশ্চিত করতে লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা লৌহজংয়ে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ অর্জন করল হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় স্ত্রী বাপের বাড়ি যাওয়ার চার দিন পর ঘরে মিলল প্রবাসী স্বামীর গলিত ঝুলন্ত লাশ বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম খান লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে জনসচেতনতামূলক র‍্যালি লৌহজংয়ে সমন্বিত মাদকবিরোধী অভিযানে আটক ৬, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে জনসচেতনতামূলক র‍্যালি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮০ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০৬ জুন ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লৌহজং-এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানির স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com