
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ-
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১৪ অক্টোবর ২০২৫) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ পারভেজ মহোদয়ের নেতৃত্বে পদ্মা নদীর বেজগাঁও, গাউদিয়া, ডহরী, কলমা, ওস্তাগার পাড়া ও সিডার চর এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রথম মোবাইল কোর্টটি রাত ১২টা ০১ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত এবং দ্বিতীয়টি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত হয়।
অভিযানে মোট ১ লক্ষ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া, আটক ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় কনকশা মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযানকালে ১৫ জন আসামিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. মোঃ সাহাবুদ্দিন (পিতা: হাসেম খান)
২. আব্দুল খালেক (পিতা: লাল মিয়া)
৩. মোঃ শরীফ (পিতা: শফি ব্যাপারী)
৪. মোঃ নীরব (পিতা: শফি ব্যাপারী)
৫. আল আমিন (পিতা: ইব্রাহিম আকন)
৬. মোঃ সাহাবুদ্দিন (পিতা: আব্দুল খালেক)
৭. সোহাগ (পিতা: হাফেজ মাঝি)
৮. মোঃ সবুজ (পিতা: শাহ আলম)
৯. মোঃ আল আমিন (পিতা: মোতালেব)
১০. মোঃ ইসমায়েল (পিতা: মোস্তফা সর্দার)
১১. মোঃ দুলাল (পিতা: আবুল হাসেম)
১২. মোঃ শিপন (পিতা: জালাল উদ্দীন)
১৩. মোঃ জাহাঙ্গীর (পিতা: হামেদ মন্ডল)
১৪. শেক আউয়াল (পিতা: ইমাম হোসেন)
১৫. মোঃ জীবন (পিতা: মোঃ সর্দার)
অভিযান পরিচালনায় সহায়তা করেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য অফিস, নৌ পুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড।
Leave a Reply