1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
মা ইলিশ সংরক্ষণে লৌহজংয়ে যৌথ অভিযান: ১০ জন আটক, ৮ লক্ষ মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

মা ইলিশ সংরক্ষণে লৌহজংয়ে যৌথ অভিযান: ১০ জন আটক, ৮ লক্ষ মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ Time View

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১০ জনকে আটক করা হয়।

অভিযানে প্রায় ৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটককৃতদের কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। তারা হলেন
১. মোঃ সজীব ৪০০০ টাকা ২. মোঃ জয়নাল উদ্দীন ৪৫০০ টাকা ৩. মোঃ রাজু ব্যাপারী ৪০০০ টাকা ৪. মোঃ পাভেল শেক ৫০০০ টাকা ৫. সোহাগ আহমেদ ৫০০০ ৬. মোঃ হিরণ শেক ১০০০ টাকা ৭. আবুল হাসেম ৫০০০ ৮. মোঃ রবিন ৫০০০ টাকা ৯. লিটন ১০০ টাকা ১০. রকিব শেখ ১০০ টাকা।
এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম।

এছাড়াও লৌহজং থানা পুলিশ, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি, বাংলাদেশ কোস্টগার্ড, ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com