1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পদ্মায় দিনভর অভিযান, অবৈধ জালবিরোধী অভিযান অব্যাহত ২৪ অক্টোবর পর্যন্ত - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

পদ্মায় দিনভর অভিযান, অবৈধ জালবিরোধী অভিযান অব্যাহত ২৪ অক্টোবর পর্যন্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৩৭ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল হতে বিকেল ৩টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এর নেতৃত্বে অভিযানটিতে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অপরদিকে কোস্টগার্ড এককভাবে পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন। এতে ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। তবে উভয় অভিযানে কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। উভয় অভিযানের জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ গুলো মাওয়ার স্থানীয় মাদ্রাসায় এবং দুঃস্থ মানুষদের মাঝে বিতরন করা হয়।

লৌহজং উপজেলা প্রশাসন থেকে জানানো হয় এই ধরনের অভিযান ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com