1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ইয়াবা - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ইয়াবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৪৭ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) কামরুল হাসান, এসআই (নি.) আবুল কালাম আজাদ, এএসআই মাহাবুর রহমানসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা মনিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ইটের বাউন্ডারি ঘেরা একটি ঘরে মাদক বিক্রি হচ্ছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদক বিক্রির প্রস্তুতিকালে ১০ জনকে আটক করে। এসময় উত্তর পাশের কক্ষ থেকে দুইজন দৌড়ে পালিয়ে যায়।
আটকরা হলেন ১. মোঃ দেলোয়ার মুন্সি (৪৩), শরীয়তপুরের পালং থানার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। ২. মোঃ রুবেল (৩০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামারন্দ্র গ্রামের বাসিন্দা, বর্তমানে মুন্সীগঞ্জের কাজিরপাগলায় বসবাস। ৩. মোঃ জুয়েল শেখ (৩৫), ৪. মোঃ রিয়াজুল (৩২), ৫. শাওন (১৯), ৬. মোঃ জাহিদ (১৯), ৭. মোঃ আঃ আহাদ (১৯), ৮. মোঃ সেরজাহান ওরফে মিজান (২৫), ৯. মোঃ শরীফ হোসেন (২২), ১০. মোঃ ফরহাদ শেখ (১৯)। (শেষ সাতজনের ঠিকানা লৌহজং ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকা।)
তল্লাশি চালিয়ে পুলিশ তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা, ২২ পিস ইয়াবা ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৬ হাজার ৬০০ টাকা।
এজাহারে বলা হয়, আটকরা স্বীকার করেছে তারা যৌথভাবে মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পালিয়ে যাওয়া দুই ব্যক্তি বাড়ির মালিক মোহাম্মদ আলী ও তার ছেলে সাঈদ। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ডিবি পুলিশের ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। গোয়ালিমান্দ্রাসহ আশপাশের এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com