
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধভাবে ড্রাম ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলমা ও খিদিরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্ট।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটের অপরাধে তিনজনকে আটক করা হয় এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন
১. মো. আনিসুর রহমান (২৬), পিতা- জিলহজ হোসেন, সাং- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ;
২. সাইদুর রহমান (৪১), পিতা- মৃত মিজানুর রহমান, সাং- বটেরভিটা, জেলা- গাইবান্ধা;
৩. মো. রুবেল শিকদার (৩৯), পিতা- আ. হামিদ শিকদার, সাং- কাজিরগাঁও।
অভিযান শেষে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বা ফসলি জমি ভরাট কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply