1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - dailydeshdiganto.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৮ Time View

দৈনিক দেশ দিগন্ত ডেস্কঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া থানার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ে সজীব টেলিকমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফের নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার মিন্টু মিয়া (২৩)।ডিবি পুলিশের তথ্যমতে, নুরুল ইসলামের কাছ থেকে দুটি প্লাস্টিকের বোতলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছিল। ইয়াবা হস্তান্তরের সময়ই দুজনকে হাতেনাতে আটক করা হয়।মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com