1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা - dailydeshdiganto.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৩৫ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতের অভিযোগে দুই মাংস বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৮ আগস্ট) কনকসার বাজার ও মালিরঅংক বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর নেতৃত্বে পরিচালিত অভিযানে কনকসার বাজারের ইব্রাহীম মুন্সির বাড়ির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ একটি গরু জবাইয়ের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। পরে পশুটি জব্দ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, মালিরঅংক বাজারে মাংস বিক্রেতা মো. নাদিম মৃধার দোকানে জবাইকৃত মাংসের সঙ্গে বাসি মাংস মেশানো, তাপমাত্রা ও স্বাস্থ্যবিধি না মানা এবং মাংসে পোকার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া তার কসাইয়ের লাইসেন্সও ছিল না। তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভক্ষণ অযোগ্য মাংস জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কালীশংকর পাল ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আবুল কাসেম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com