1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে নবাগত ইউএনও ফারজানা ববি মিতুর সঙ্গে প্রেসক্লাবের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় - dailydeshdiganto.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লৌহজংয়ে নবাগত ইউএনও ফারজানা ববি মিতুর সঙ্গে প্রেসক্লাবের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪১ Time View

নিজস্ব প্রতিবেদক-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে লৌহজং উপজেলা প্রেস ক্লাব। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার দায়িত্বপ্রাপ্তির জন্য শুভকামনা জানানো হয়।

মতবিনিময় সভায় ইউএনও মিজ্ ফারজানা ববি মিতু বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ উপস্থাপনের মাধ্যমে প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি লৌহজংয়ের সার্বিক উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারি, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, কার্যকরী সদস্য রাজ্জাক হোসাইন সুমন ও আবু বক্কর সিদ্দিক খান প্রমুখ।

প্রেস ক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, উপজেলা প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করে যাবে লৌহজং উপজেলা প্রেস ক্লাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com