
লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।বুধবার (১ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার হলদিয়া গ্রামের ঢালীবাড়ি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি হলেন সুমন সরকার (৩৮)। তিনি মৃত মাখন সরকারের ছেলে। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার হাট বালিগাঁও এলাকায়।মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে সুমন সরকারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply