1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। - dailydeshdiganto.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৩ Time View

মোঃ স্বপন বেপারী-লৌহজং( মুন্সিগঞ্জ)

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।গত বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা জলাবদ্ধ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন।উপজেলা প্রশাসন জানায়, কুমারভোগের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলা হয়, দ্রুত ও টেকসই সমাধানের মাধ্যমে জলাবদ্ধতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এলাকাবাসীকে এমন দুর্ভোগে পড়তে না হয়।স্থানীয় বাসিন্দারা আব্দুল মান্নান খান বলেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা ত্রাণ সহায়তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com