1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার - dailydeshdiganto
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝড়ে উড়ে যায় রেস্তোরাঁর চালা, কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের,পরিদর্শনে এমপি ও প্রশাসন লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্ব বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার লৌহজংয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, রঙিন র‍্যালিতে উৎসবমুখর পরিবেশ লৌহজংয়ে দৃষ্টিনন্দন মানচিত্র স্থাপনায় প্রশংসায় ভাসছেন ইউএনও ফারজানা ববি মিতু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় লৌহজংয়ে যুবক গ্রেফতার ডহুরি- বাঁলিগাও-তালতলা খাল রক্ষায় কঠোর প্রশাসন, বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ লৌহজংয়ের ৩ শিক্ষার্থী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ডহুরী খালে অবৈধ বাল্কহেডের বিরুদ্ধে যৌথ অভিযান, তাড়া খেয়ে সীমান্তে ফেলে পালাল চালকরা লৌহজংয়ে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পাকা ধানক্ষেত, দিশেহারা কৃষক

বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮৫ Time View

 

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে ৯নং ওয়ার্ডের চর বয়রাগাদী গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— ওই গ্রামের সোহেল (২১) ও হিরু (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে আসামিরা পাশবিক নির্যাতন চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় জনতা এক অভিযুক্তকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অপর আসামি কৌশলে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটককৃতকে গ্রেফতার দেখায়। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com