1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে নবাগত ইউএনও ফারজানা ববি মিতুর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailydeshdiganto.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লৌহজংয়ে নবাগত ইউএনও ফারজানা ববি মিতুর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩১ Time View

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারজানা ববি মিতু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উভয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এছাড়াও অন্যান্য স্থানীয় সাংবাদিকরাও সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা লৌহজংয়ের পরিবহন ভোগান্তি, বেরিবাঁধের দুরবস্থা, নদীভাঙন, সামাজিক ব্যবস্থাপনা উন্নয়ন, রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তারা।

এ সময় ইউএনও ফারজানা ববি মিতু বলেন,
“সাংবাদিকরা হচ্ছে তথ্যপ্রদানে একটি প্রাইমারি সোর্স। উপজেলা প্রশাসন ও মিডিয়ার উদ্দেশ্য একই—জনস্বার্থে কাজ করা। আপনারা সমস্যাগুলো তুলে ধরবেন, আর আমরা তার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি সাংবাদিকদের সঙ্গে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, লৌহজং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করে যাবে স্থানীয় সাংবাদিক সমাজ। জনগণের সমস্যার সমাধানে সাংবাদিকরা সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com