1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
বেগম রোকেয়া দিবস উপলক্ষে লৌহজংয়ে ৪ জয়িতার সম্মাননা লাভ - dailydeshdiganto.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বেগম রোকেয়া দিবস উপলক্ষে লৌহজংয়ে ৪ জয়িতার সম্মাননা লাভ

তাজুল ইসলাম রাকিব
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৩ Time View

 

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
লৌহজংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৪ জয়িতা সম্মাননা লাভ করেছেন। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) ফারজানা ববি মিতু।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা পারভীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য সরকারি লৌহজং
কলেজের উপাধ্যক্ষ সাইদুর রহমান সিকদার, নবয়োগদানকৃত লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, নারী নেত্রী সালমা পারভেজ, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ৪ ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোসা. বানেছা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রোকসানা পারভীন, সকল জননী নারী রানু বেগম ও অর্থনৈতিকভাবে সফল অর্জনকারী নারী মুক্তি আখতার সম্মাননা লাভ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com