1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা–গাঁজাসহ আটক ২ - dailydeshdiganto.com
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা–গাঁজাসহ আটক ২

মোঃ স্বপন বেপারী
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৩৭ Time View

 

লৌহজং প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের পল্টি ফার্ম সংলগ্ন খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদকদ্রব্যসহ তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা, ৭টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মো. রোকন মন্ডল (পিতা: শাহাজান মাল), গ্রাম: সাতঘড়িয়া সুইচগেট, হলদিয়া ইউনিয়ন এবং মো. হৃদয় (পিতা: মৃত অহিদুল ইসলাম), গ্রাম: শিমুলিয়া, লৌহজং উপজেলা।
লৌহজং ক্যাম্প সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এ অভিযানের পর আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদকের অপব্যবহার নির্মূল ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com