
লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধি:
আটিগাঁও সিক্স-এ-সাইড ১৬তম ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন আজ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ মাইনুল ইসলাম ভূইয়া।লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের আটিগাঁও গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন গ্রামের তরুণরাই। আজ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা আগামীকাল পর্যন্ত চলবে। লৌহজং উপজেলা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।প্রতি বছর পবিত্র ঈদের পর আটিগাঁও গ্রামের যুব সমাজের উদ্যোগে এই সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও ঈদের তৃতীয় দিনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবেন মবিন বনাম আপূর্ব টিম, যা ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।বিগত বছরগুলো ধরে রীতি অনুযায়ী আটিগাঁও গ্রামের যুব সমাজের সংগঠনগুলো এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে, যা গ্রামবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং তরুণদের মাঝে ক্রীড়া চর্চার আগ্রহ বাড়িয়ে তুলছে।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ মাইনুল ইসলাম ভূইয়ার সাথে আরও উপস্থিত ছিলেন মিথুন শিকদার, জাকির হোসেন এলিম, নাসির শেখ, বান্টি শিকদার, মিহির ডাক্তার, মিজান শেখ প্রমুখ।
Leave a Reply